"কর্মী পদায়নের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে যমুনা ব্যাংকের অনুসৃত নীতিই উত্তম”- প্রশিক্ষণের পদ্ধতির আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: যমুনা ব্যাংক পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে কর্মী পদায়ন করে এবং সুরমা ব্যাংক পর্যবেক্ষণ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে কর্মী পদায়ন করে, এদের উভয়ের পদায়ন পদ্ধতির মধ্যে যমুনা ব্যাংকের পদ্ধতিটি সবচেয়ে উত্তম। যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ বলে। অন্যদিকে যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন নির্বাহী খুব কাছে থেকে কর্মীদের কাজ দেখেন এবং ভুলত্রুটি হলে তা সংশোধনের-ব্যবস্থা করে দেন তাকে প্রশিক্ষণের পর্যবেক্ষণ পদ্ধতি বলে। উদ্দীপকে উদ্দীপকে যমুনা ব্যাংক সম্প্রতি অনলাইনের মাধ্যমে কিছু সংখ্যক স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেয়। চাকরিতে যোগদানের পর তাদেরকে গ্রাহক সেবা, ক্যাশ এবং ঋণদান শাখায় পর্যায়ক্রমে কয়েক মাস কাজ করতে হয়। ছয়মাস পর তাদেরকে ব্যাংকের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়। অন্যদিকে সুরমা ব্যাংক, ব্যাংকিং সেক্টরে এক বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেয়। অতঃপর নির্দিষ্ট সময় একজন সিনিয়রের সহায়ক হিসেবে কাজ করার পর পদায়ন করেন। উদ্দীপকের দুটি প্রতিষ্ঠান তাদের নিয়োগকৃত কর্মীদের পদায়নের ক্ষেত্রে দুই ধরনের অর্থাৎ পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে। এই দুই ধরনের পদ্ধতির মধ্যে পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি উত্তম। কারণ পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তোলা হয়। ফলে প্রতিষ্ঠানের যে কোনো সমস্যায় একজন অন্যজনকে সহযোগিতা করতে পারে, যা পর্যবেক্ষণ পদ্ধতিতে সম্ভব হয় না। তাই আমি মনে করি, যমুনা ব্যাংক এবং সুরমা ব্যাংকের পদায়ন পদ্ধতির মধ্যে যমুনা ব্যাংকের পদ্ধতিটি সবচেয়ে উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"কর্মী পদায়নের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে যমুনা …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর