উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে গৃহীত সাংগঠনিক ব্যবস্থাই সর্বোত্তম- সংগঠনের প্রকারভেদের দৃষ্টিকোণ থেকে বক্তব্যটিন মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে গৃহীত কমিটি সংগঠন ব্যবস্থাই সর্বোত্তম বলে আমি মনে করি। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি সংগঠন বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝেমধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি সংগঠন গঠন করা হয়। উদ্দীপকে জনাব মেহের একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানের শ্রমিক বিক্ষোভে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এমতাবস্থায় তাৎক্ষণিক উক্ত বিষয়গুলো তদন্তের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে। তদন্ত কমিটি' চার দিনের মধ্যে শ্রমিক বিক্ষোভের প্রকৃত কারণ উদ্ঘাটন করে এবং এর সমাধানে সম্ভাব্য সুপারিশ প্রধান নির্বাহীর নিকট জমা দেন। কমিটি হচ্ছে একদল লোকের সমষ্টি যাদের প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে গঠন করা হয়। এতে একাধিক ব্যক্তির উপস্থিতি থাকে বলে যেকোনো সিদ্ধান্ত নির্ভুল নেওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই শ্রমিক বিক্ষোভের কারণ অনুসন্ধানে কমিটি সংগঠন গঠন করে। উক্ত কমিটি চার দিনের মধ্যে কারণ উদ্ঘাটন করে এর সমস্যা সমাধানে সুপারিশ করে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে গৃহীত কমিটি সংগঠন ব্যবস্থাই সর্বোত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে গৃহীত সাংগঠনিক ব্যবস্থাই সর্বোত্তম- …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর