উদ্দীপকে মিসেস কাকলীর নেতৃত্ব কর্তৃত্ব প্রয়োগের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস কাকলীর নেতৃত্বটি কর্তৃত্ব প্রয়োগের ভিত্তিতে গণতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। উদ্দীপকে মিসেস কাকলী 'আয়না এন্টারপ্রাইজ' এর ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে আলাপ-আলোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে কর্মীরা অনুপ্রাণিত হয়ে স্বত:স্ফূর্তভাবে কাজ করে। মিসেস কাকলীর এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে "মিসেস কাকলীর নেতৃত্বটি কর্তৃত্ব প্রয়োগের ভিত্তিতে গণতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস কাকলীর নেতৃত্ব কর্তৃত্ব প্রয়োগের ভিত্তিতে কোন ধরনের?…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর