"একটি বিশেষ ব্যবস্থাপকীয় দক্ষতা অধ্যক্ষ মহোদয়কে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: সমস্যা অনুধাবনের দক্ষতা উদ্দীপকের অধ্যক্ষ মহোদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত অনুধাবন করে তা চিহ্নিতকরণ এবং তার সঠিক সমাধান করার দক্ষতাকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। একজন ব্যবস্থাপকের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা বুঝতে পারার দক্ষতা অতি গুরুত্বপূর্ণ। কারণ, প্রকৃত সমস্যা অনুধাবন করতে পারলে এরূপ অনুধাবনই প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের অর্ধেক কাজ দেয়। উদ্দীপকে বলা হয়েছে, কর্ণফুলী কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বোর্ড ফলাফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারছে না। কারণ অনুসন্ধানের জন্য তদন্ত করে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে প্রথম বর্ষে ১ম পত্র এবং দ্বিতীয় বর্ষে ২য় পত্র পড়ানো হয়। উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় সভা আহবান করেন। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রত্যেক বর্ষে উভয় পত্র পড়ানো হবে। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন। এরূপ দক্ষতা ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদনে সহজ করে তোলে। উদ্দীপকের অধ্যক্ষ মহোদয়ের মধ্যে ব্যবস্থাপকীয় সমস্যা অনুধাবনের দক্ষতা বিদ্যমান। এই দক্ষতার কারণেই তিনি তার প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত খুঁজে বের করে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"একটি বিশেষ ব্যবস্থাপকীয় দক্ষতা অধ্যক্ষ মহোদয়কে সঠিক সিদ্ধান্তে উপন…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর