একাডেমিক কমিটির সভায় গৃহীত নতুন সিদ্ধান্ত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
উত্তর: একাডেমিক কমিটির সভায় গৃহীত নতুন সিদ্ধান্ত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা। তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কৌশলগত পরিকল্পনা বলে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের নির্বাহীদের অনেক চিন্তা-ভাবনা করতে হয়। প্রতিষ্ঠানের উচ্চস্তরের ব্যবস্থাপনা এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, কর্ণফুলী কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বোর্ড ফলাফলে, শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারছে না। কারণ অনুসন্ধানের জন্য তদন্ত করে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে প্রথম বর্ষে ১ম পত্র এবং দ্বিতীয় বর্ষে ২য় পত্র পড়ানো হয়। উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় সভা আহবান করেন। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রত্যেক বর্ষে উভয় পত্র পড়ানো হবে। তাদের এই পরিকল্পনাটি কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, একাডেমিক কমিটির সভায় গৃহীত নতুন সিদ্ধান্ত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
একাডেমিক কমিটির সভায় গৃহীত নতুন সিদ্ধান্ত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর