উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপকের নেতৃত্বের ধরনটি তুমি কি সমর্থন কর ? যুক্তি সহকারে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপকের নেতৃত্বের ধরন হল স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। কর্মী বা অধীনস্থদের মতামত না নিয়ে নেতা এককভাবে সিদ্ধান্ত নেন যে নেতৃত্বে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নেন। তিনি কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। নেতাকর্মীদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আশা করেন। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয়-ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উত্তম হলেও বেশিরভাগ ক্ষেত্রে এরূপ নেতৃত্ব ফলপ্রসূ নয়। উদ্দীপকে আমরা দেখতে পাই কারখানার উৎপাদন ব্যবস্থাপক কারো সাথে আলাপ না করে নিজেই লক্ষণ নির্ধারণ করেন। এবং ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করে নেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে সদস্যদের মনোবল কমে যায়। সদস্যদের সুবিধা ও অসুবিধা বিবেচনা করা হয় না। সদস্যদের সৃজনশীলতা বিকাশে সুযোগও অনেক কম থাকে। তাদের ভয়-ভীতি দেখানো ও ভুলের জন্য শাস্তি দেওয়া হয় বলে তারা হতাশায় ভোগে। এরূপ নেতৃত্বে সাধারণত কর্মী সন্তুষ্টি থাকে না। এই কারনে শ্রম ঘূর্ণায়মানতা বেড়ে যায়। এই কারণে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অল্প সময়ের জন্য কার্যকর হলেও দীর্ঘমেয়াদী কোন সুফল বয়ে আনে না। তাই আমি উৎপাদন ব্যবস্থাপকের নেতৃত্বের ধরনটি অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব সমর্থন করি না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপকের নেতৃত্বের ধরনটি তুমি কি সমর্থন কর ? যু…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর