উদ্দীপকে মি. সুমনের নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিস্টার সুমনের নেতৃত্ব হল গণতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ও ক্ষমতা নিজের কাছে না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এই ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয়। এতে কর্মীদের স্বতঃস্ফূর্ত ভাব বজায় থাকে। এই ধরনের নেতৃত্বে দ্বিমুখী যোগাযোগ থাকে। উদ্দীপকে আমরা দেখতে পাই মি. সুমন একজন জেনারেল ম্যানেজার। তিনি কারখানায় বিভাগীয় প্রধানদের সাথে প্রায়শই সভা করেন। সকলের পরামর্শ শোনেন এবং করণীয় নির্বাচন করেন। এখানে সকলের পরামর্শ গ্রহণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে, মি. সুমনের নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সুমনের নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর