XYZ ফিডস লিমিটেডের পোল্ট্রি ফিড উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: XYZ. ফিডস লি. এর পোল্ট্রি ফিড উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সর্বশেষ হলো সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ। এই পর্যায়ে চিহ্নিত বিচ্যুতি বা ভুল ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। যেসব কারণে ভুল ত্রুটি বা বিচ্যুতি হয়েছে সেসব কারণ দূর করার জন্য ব্যবস্থা নিতে হয়। প্রয়োজনে পরিকল্পনা কে নতুন করে সাজাতে হয়। এই পর্যায়ের নতুন পরিকল্পনা তৈরীর প্রয়োজনও হতে পারে পাশাপাশি সংগঠিতকরণ, কর্মীসংস্থান,সমন্বয়সাধন, প্রেষণা এমনকি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ও পরিবর্তন এর প্রয়োজন হতে পারে। উদ্দীপকে XYZ ফিডস লি. এ উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ৩০ হাজার কিলোগ্রাম।কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ আদর্শ মান অনুযায়ী হচ্ছে না। এর কারণ উদঘাটন করলে দেখা যায় যে একটি উৎপাদন মেশিন অকার্যকর হয়ে আছে। ZYZ ফিডস লি. উৎপাদনের বিচ্যুতির কারণ নির্ণয় করে। প্রয়োজনীয় সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করে । সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের ফলে প্রতিষ্ঠানটি তার লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। তাই আমি মনে করি XYZ ফিডস লি. পোল্ট্রি ফিড উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনে সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
XYZ ফিডস লিমিটেডের পোল্ট্রি ফিড উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয়…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর