উদ্দীপকে 'পদ্মা সেতু' প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা
উত্তর: উদ্দীপকের পদ্মা সেতু প্রকৃতগতভাবে একার্থক পরিকল্পনা। যে পরিকল্পনা একবার মাত্র ব্যবহারের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে একার্থক পরিকল্পনা বলে।এই ধরনের পরিকল্পনা বারবার ব্যবহার করা যায় না। শুধুমাত্র একটিমাত্র উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এটি ব্যবহার করা হয়। কোন বিশেষ উদ্দেশ্য ছাড়া সচরাচর এটি প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় না। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করার পর এই পরিকল্পনার কোন কার্যকারিতা থাকে না। উদ্দীপকে পদ্মা সেতু নির্মাণের প্রকল্পটি একবার মাত্র ব্যবহৃত হবে। এবং পদ্মা সেতুর কাজ সম্পন্ন হওয়ার পর এই পরিকল্পনা কোন কার্যকারিতা থাকবে না। এই থেকে আমরা বলতে পারি যে পদ্মা সেতু নির্মাণের প্রকল্পটি হল একটি একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'পদ্মা সেতু' প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর