উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানটির উচ্চ স্তরের ব্যবস্থাপনার কর্মকর্তাদের কাজে ভুল ছিল। প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ লক্ষ্য ও কৌশল নির্ধারণ পূর্ব আনুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। উদ্দীপকে আমরা দেখতে পাই মিস্টার সাবের চৌধুরী এর প্রতিষ্ঠানটির ২০২১ সালে ১০ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরেও ৮ লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। পরবর্তীতে পরিচালনা পর্ষদ ও তদন্ত কমিটি শ্রমিকদের কাজে কোন ধরনের গাফিলতির প্রমাণ পাইনি। লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় শ্রমিকদের কর্ম ক্ষমতা বিবেচনা করা উচিত। এতে সঠিক পরিমাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ সম্ভব হয়। উদ্দীপকে চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরেও। উৎপাদন কম হয়েছে এই থেকে আমরা বুঝতে পারি যে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল করেছেন। লক্ষ্যমাত্রা নির্ধারণ উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ। তাই আমরা বলতে পারি প্রতিষ্ঠান উচ্চ স্তরে ব্যবস্থাপনা কর্মকর্তাদের কাজে ভুল ছিল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভু…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর