উদ্দীপকে মার্ভেলাস ফ্যাশন লিমিটেডে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে মার্ভেলাস ফ্যাশন লি. কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান। প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ তৈরি করে প্রতিটি বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীকে দেওয়া হয় যে সংগঠন পদ্ধতিতে তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনে বিশেষজ্ঞ কর্মীদের উপদেষ্টা না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে বিশেষজ্ঞ কর্মী সার্বিক দায়িত্বে থাকায় প্রাতিষ্ঠানিক কাজ দক্ষতার সাথে দ্রুত সম্পন্ন হয়ে থাকে। এরূপ সংগঠন কে প্রতিটি বিভাগকে অন্যান্য বিভাগের সাথে কাজ করতে হয় ফলে বিভাগ গুলোর কর্মীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ হয়। কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট থাকলে কর্মীদের কাজে উৎসাহ পান। এরূপ সংগঠনে বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মীদের যোগ্যতার উপর ভিত্তি করে দায়িত্ব দেওয়া হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মার্ভেলাস ফ্যাশন লি. একটি বৃহৎ রপ্তানি মুখী গার্মেন্টস কারখানা। এই প্রতিষ্ঠানের কাজগুলো ক্রয়, উৎপাদন, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের বিভাগগুলোর সার্বিক কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থা কখন কাজের ক্ষেত্রে সম্পন্ন কর্তৃত্বের সাথে দায়িত্ব পালন করেন। এই থেকে বোঝা যায় যে উক্ত প্রতিষ্ঠানের মধ্যে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মার্ভেলাস ফ্যাশন লিমিটেডে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান?…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর