মার্ভেলাস গার্মেন্টসের অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কোন ধরনের সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: মার্ভেলাস ফ্যাশন লি. অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কমিটি সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে। কতিপয় ব্যক্তির উপর বিশেষ কোন কাজের বা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করে যে সংগঠন তাকে কমিটি সংগঠন বলে। কমিটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। কাজ সম্পাদনের জন্য কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন। শুধু কমিটির দায়িত্ব পালন ই এর কোন সদস্যের মুখ্য কাজ নয়। প্রত্যেক সদস্য নিজ নিজ প্রাতিষ্ঠানিক দায়িত্বে নিয়োজিত থাকেন যা তাদের প্রধান কাজ। সাধারণত জরুরী বা বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য। কমিটি গঠন করা হয়। কমিটির স্থায়িত্ব সাধারণত অল্পসময়ের জন্য হয়ে থাকে। কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটির সব সদস্য পারস্পরিক আলাপ আলোচনা এবং বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে চেষ্টা করেন। উদ্দীপকে আমরা দেখতে পাই হঠাৎ করে মার্ভেলাস ফ্যাশন লি. এ হঠাৎ করে এক ভয়াবহ অগ্নিকাণ্ডতে এক কোটি টাকার তৈরি পোশাক পড়ে যায়। কোন ধরনের স্বল্প মেয়াদে বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য কমিটির সংগঠন গঠন করা হয়। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য কমিটি সংগঠন গঠন করা হলে। কমিটির সদস্যরা আলাপ আলোচনা ও বিচার বিশ্লেষণ করে রহস্য সমাধান করতে পারবেন। তাই বলা যায় অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য কমিটির সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মার্ভেলাস গার্মেন্টসের অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কোন ধরনের সংগঠন ক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর