আরমান ইলেকট্রনিক্স লি. কোন উৎস হতে কর্মী সংগ্রহ করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর: আরমান ইলেকট্রনিক্স লিমিটেড বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানের বাইরের কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। কর্মসংস্থানের বাহ্যিক উৎসের মধ্যে অন্যতম একটি উৎস হল বিজ্ঞপ্তি। বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি কর্মী সংগ্রহের সবচেয়ে সহজ ও সর্বাধিক প্রচলিত পদ্ধতি। পোস্টার ব্যানার দৈনিক পত্রিকা অনলাইন পত্রিকার সম্পাদক জব সাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মাধ্যমে অল্প সময়ে বিপুল সম্পদ কর্মী সংগ্রহ করা যায়। উদ্দীপকের মানে ইলেকট্রনিক্স লিঃ উৎপাদন ব্যবস্থাপক পদে লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন। এতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেন। প্রতিষ্ঠানটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ দেয়। এই থেকে বোঝা যায় আরমান ইলেক্ট্রনিক্স লিমিটেড বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আরমান ইলেকট্রনিক্স লি. কোন উৎস হতে কর্মী সংগ্রহ করেছে? উদ্দীপকের আল…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর