আরমান ইলেকট্রনিক্স লি. কর্মীদের প্রশিক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: আরমান ইলেকট্রনিক্স লি কর্মীদের প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ পদ্ধতি ব্যবহার করেছে। প্রতিষ্ঠানে নতুন কর্মীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারো তত্ত্বাবধানে রেখা হাতে কলমে কাজ শেখানোকে শিক্ষানবিশ পদ্ধতি বলে। শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী সংশ্লিষ্ট কাজের খুঁটিনাটি বিষয় সম্পর্কে প্রশিক্ষণ নিতে সক্ষম হলে তাকে প্রতিষ্ঠান এ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। সাধারণত চুক্তিতে বিনা বেতনে বা স্বল্প বেতনে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এভাবে প্রশিক্ষণের ফলে কর্মীদের দক্ষতা সহজেই বৃদ্ধি পায়। তত্ত্বাবধান অনেক সহজ হয়। কর্মীরা প্রতিটা কাজ হাতে-কলমে শিখার ফলে তাদের মনোবলেরও উন্নয়ন হয়। তারা প্রতিষ্ঠানের দক্ষ জনশক্তি রুপে পরিণত হয়। প্রতিষ্ঠানের সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত হয়।অপচয় কম হয় এবং ব্যয় হ্রাস হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই আরমান ইলেকট্রনিক্স লিমিটেড এ নতুন কর্মীদের কাজ সম্পর্কে পুর্বঅভিজ্ঞতা না থাকাই কর্মক্ষেত্র এ তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। প্রতিষ্ঠানটি এ সমস্ত সমস্যার সমাধান এর জন্য নির্বাচিত কর্মীদের প্রতিষ্ঠানে অভ্যন্তরে বিশেষজ্ঞ কর্মীর অধীনে ৬ মাস প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ দেন। আরমান ইলেকট্রনিক্স লি. প্রতিষ্ঠানটি ছয় মাস কর্মীদের একজন বিশেষজ্ঞ এর অধীনে রেখে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এর ফলে কর্মীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায়। এবং প্রতিষ্ঠানটি সফলতা লাভ করে। তাই বলা যায় আরমান ইলেকট্রনিক্স লিমিটেড এ কর্মীদের প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ পদ্ধতি ব্যবহার করে সফলতা অর্জন করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আরমান ইলেকট্রনিক্স লি. কর্মীদের প্রশিক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর