"ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে জনাব রফিক পরিবহন ব্যবসায়ে সুনাম অর্জন করেছেন”- তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবস্থাপনা কাজগুলো সফল প্রয়োগের ফলে জনাব রফিক পরিবহন ব্যবসায় সুনাম অর্জন করেছেন। সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এজন্য প্রতিষ্ঠানের নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণকে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। এতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয়। উদ্দীপকে জনাব রফিক পরিকল্পনা করেন।এরপর তিনি কর্মী নিয়োগ করেন ও প্রশিক্ষণ দেন। কর্মীদের কাজের নির্দেশনা দেন। এক্ষেত্র কর্মীরা সম্মিলিত হয়ে কাজ করে। এরপর কাজের তদারকি করে নিয়ন্ত্রণে ব্যবস্থা নেন। এই কাজগুলো ব্যবস্থাপনা কার্যাবলীর সাথে সম্পৃক্ত জনাব রফিক তার ব্যবসায়ের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা কাজগুলো ধারাবাহিকভাবে করেন এই কাজগুলো তিনি সুষ্ঠুভাবে প্রয়োগ করেছেন। তাই তার কাজে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এছাড়াও উত্তম প্রেষণার কারণে কর্মীরা যাত্রী ও মালিকের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট ছিল। এর ফলে প্রতিষ্ঠানের প্রতিটি কাজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এভাবে জনাব রফিক ব্যবসায়ের সুনাম অর্জন করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে জনাব রফিক পরিবহন ব্যবসায়ে …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর