উদ্দীপকে মি. ফয়েজ পরবর্তী সময়ে যে নির্দেশনা কৌশল ব্যবহার করেছেন তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মি. ফিরোজ উদ্দিন পরবর্তী সময়ে পরামর্শ মূলক নির্দেশনা কৌশল ব্যবহার করেছেন। যে পদ্ধতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনার বিষয় বাস্তবায়ন কৌশল সময় সুযোগ-সুবিধা সহ বিভিন্ন বিষয়ে কর্মীদের সাথে আলাপ আলোচনা করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। পরামর্শমূলক নির্দেশনা গণতান্ত্রিক নেতৃত্বের অধীন। এই নির্দেশনায় অনুসারীদের অংশগ্রহণ থাকায় তারা সহযোগিতামূলক মনোভাব পোষণ করেন এবং তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই প্রথমে মি. ফিরোজ উৎপাদনের পরিমাণ ২৫ শতাংশ বাড়াতে একক ভাবে পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় তিনি প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহীদের নিয়ে বসলেন এবং তাদের মতামত অনুযায়ী লক্ষ্যমাত্রা ১০ শতাংশ নির্ধারণ করলেন। নির্ধারিত সময় পর দেখা যায় কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এখানে তিনি নির্বাহীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে নির্বাহীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হয়েছে। তাই বলা যায় উদ্দীপকে মি. ফিরোজ এর পরামর্শ মুলক নির্দেশনা ব্যবহার করা অত্যন্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. ফয়েজ পরবর্তী সময়ে যে নির্দেশনা কৌশল ব্যবহার করেছেন ত…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর