জনাব আফতাব উদ্দিন সংগঠন কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আফতাব উদ্দিন সংগঠন কাঠামো ভিত্তিক বিভাগীয় পরিকল্পনা প্রণয়ন করেন। প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন পর্যায়ের নির্বাহীরা বিভাগ সংশ্লিষ্ট কাজ করার জন্য। কার্যভিত্তিক বা কর্মকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে থাকেন। কার্যভিত্তিক পরিকল্পনার একটি ধরন হলো বিভাগীয় পরিকল্পনা। প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগের লক্ষ্য অর্জনের জন্য আলাদা আলাদা পরিকল্পনা নেওয়া হলে তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। এটি সাধারণত স্বল্পমেয়াদি হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মেঘনা লি. কোম্পানির জেনারেল ম্যানেজার আফতাব উদ্দিন সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকগণ এর মাধ্যমে উৎপাদন, ক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়, অর্থ ও মানব সম্পদ বিভাগে আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করেন। এখানে প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি বিভাগীয় পরিকল্পনা প্রণয়ন করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আফতাব উদ্দিন সংগঠন কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন ক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর