উদ্দীপকের মি. শাকিল ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. শাকিল ব্যাবস্থাপনার মধ্যম স্তরের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।তা নিচে বিশ্লেষণ করা হলোঃযে স্তরে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ যাতে তা বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়ে তদারকি করা হয়, তাকে মধ্যম স্তরের ব্যবস্থাপনা বলে।প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক,সহকারী মহাব্যবস্থাপক,আঞ্চলিক ব্যবস্থাপক প্রভৃতি এ স্তরের অন্তর্ভুক্ত। শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তথা বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ,নির্দেশনা ও নেতৃত্ব প্রদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ করাই হলো এ স্তরের ব্যবস্থাপনার কাজ।এ ধরনের ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কাছ থেকে সামগ্রিক কৌশল, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন এবং তা নির্দিষ্ট কর্মসূচিতে পরিণত করেন।এরা উচ্চ স্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে সেতু বন্ধন তৈরি করে থাকেন।যেমনটি করেছেন উদ্দীপকের মি. শাকিল।উচ্চ স্তরের ব্যবস্থাপক মি. আকাশ প্রতিষ্ঠানের জন্য একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগদানের জন্য মি. শাকিলকে নির্দেশনা দেন এবং শাকিল নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. শাকিল ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর