উদ্দীপকের মি.আকাশ উচ্চ স্তরের কর্মকর্তা।তা নিচে ব্যাখা করা হলোঃপ্রতিষ্ঠানের উদ্যেগ গ্রহণ লক্ষ্য ও কৌশল নির্ধারণ,পূর্বানুমান,অর্থসংস্থান,দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য সর্বোচ্চ স্তরের নির্বাহীদের নিয়ে গঠিত স্তরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ,কোম্পানির সচিব,ব্যবস্থাপনা পরিচালক বা নির্বাহীগণ প্রতিষ্ঠানের জন্য উদ্দেশ্য ও নীতি নির্ধারণ,দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নিয়ে থাকেন।উচ্চ স্তরের নির্বাহী বা ব্যবস্থাপকগণ সাধারণত মানসিক ও বুদ্ধিভিত্তিক কার্যাবলি অধিক মাত্রায় সম্পাদন করে থাকেন।উদ্দীপকের AB শিপিং কোম্পানির কর্মকর্তা মি. আকাশ ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেন।এ জন্য একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগদানের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. শাকিলকে নির্দেশনা দেন।উদ্দীপকের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে,AB শিপিং কোম্পানির কর্মকর্তা মি. আকাশ উচ্চ স্তরের কর্মকর্তা।কারণ উচ্চ স্তরের কর্মকর্তাদের কার্যক্রমগুলোর সাথে মি. আকাশের কার্যক্রমের মিল আছে।