“কার্য বিভাজনের মাধ্যমে কর্মীর দক্ষতা বাড়ে'' উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ,কার্যবিভাজনের মাধ্যমে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায় উক্তিটির সাথে আমি একমত।প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে কার্যবিভাজন বলে।এরূপ বিভাজনের মাধ্যমে প্রত্যেক কর্মী তার উপর অর্পিত দায়িত্বগুলো পালন করে।এতে সে তার কাজে দক্ষ হয়ে ওঠে।উদ্দীপকে মি. শাহাব একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তার কারখানার কাজগুলো (যেমনঃ কাপড় কাটিং,সেলাই,ইস্ত্রি ও মান নিয়ন্ত্রণ) ভিন্ন ভিন্ন কর্মী করে থাকে।ফলে প্রত্যেক কর্মীই যার যার কাজে দক্ষ হয়ে ওঠে এবং ত্রুটিমুক্ত,মানসম্মত পণ্য উৎপাদন করে। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ও জটিলতাপূর্ণ ব্যবসায়ী পরিমন্ডলে কার্যের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বন্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের নীতির প্রতিফলনই কার্যবিভাজন।এরূপ বিভাজনের মাধ্যমে প্রত্যেক কর্মী নিজ নিজ দায়িত্ব পালন করে।ফলে প্রত্যেক কর্মী বার বার একই কাজ করার ফলে দক্ষ হয়ে ওঠে। তাই আমি মনে করি কার্যবিভাজনের মাধ্যমে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“কার্য বিভাজনের মাধ্যমে কর্মীর দক্ষতা বাড়ে'' উক্তিটি উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর