উদ্দীপকে মি. রাকিবের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবর্তিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরিকল্পনার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. রাকিবের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবর্তিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থকেই নমনীয়তা বলে।ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্যে দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়।তাই ব্যবসায়ের ক্ষেত্রে একজন ব্যবসায়ীকে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মি. রাকিব তার পোশাক কারখানার জন্য একটি উৎপাদন পরিকল্পনা তৈরি করেন।উক্ত পরিকল্পনায় বলা হয়,২০২৪ সালে ২০২০ সালের চাইতে ২৫% বেশি উৎপাদন হবে। কিন্তু ২০২১ সালে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন কম হয়।এমতাবস্থায় তিনি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নতুন মেশিন স্থাপন করে পরিকল্পনায় পরিবর্তন আনেন।ব্যবসায়ের পরিস্থিতি সবসময় একরকম থাকেনা।তাই ব্যবসায়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তা পরিবর্তন করার প্রয়োজন হয় এবং এই পরিবর্তন অবশ্যই প্রতিযোগি প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী পরিবর্তিত হতে হয়।যা পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের প্রতিষ্ঠানটির মধ্যেও পরিকল্পনার এই নমনীয়তার বৈশিষ্ট্য রয়েছে। এতে আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রাকিবের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবর্তিত পরিকল্পনা প্রণয়ন…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর