উদ্দীপকে মি. রাকিবের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রাকিবের পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে মধ্যেমেয়াদী পরিকল্পনা। যে পরিকল্পনা এক বছরের বেশি এবং পাঁচ বছরের কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলে।এই ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে অন্তবর্তীকালীন কোনো উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। উদ্দীপকে মি রাকিব ২০২০ সালে তার পোশাক কারখানার জন্য একটি উৎপাদন পরিকল্পনা তৈরি করেন।উক্ত পরিকল্পনায় বলা হয়,২০২৪ সালে বর্তমানের চেয়ে ২৫% বেশি উৎপাদন হবে।পরিকল্পনাটি ২০২০ সাল থেকে ২০২৪ সালের জন্য অর্থাৎ ৫ বছরের জন্য গ্রহণ করা হয়েছে।যা মধ্য মেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. রাকিবের পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে মধ্যেমেয়াদী পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রাকিবের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর