উদ্দীপকে ঔষধ কোম্পানির যে নীতির কারণে পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ওষুধ কোম্পানির পারিশ্রমিকের নীতি মেনে চলার কারণে প্রতিষ্ঠানটি পরিচালনায় সমস্যা হচ্ছে না। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি,পরিমাণ,যোগ্যতা,শ্রম,সময়, জীবনযাত্রার ব্যয়,পারিপার্শ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে।অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীদের মনে সন্তুষ্টি সৃষ্টি করে।উদ্দীপকের মি. সোহান একটি ওষুধ কোম্পানির বিক্রয়কর্মী। উক্ত কোম্পানিটি প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী বেতন ও মজুরি প্রদান করে।ফলে প্রতিষ্ঠানটি পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না।উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে পারিশ্রমিকের নীতির সঠিক প্রয়োগ করেছে।এতে করে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মীগণ তাদের দায়িত্ব পালনে অনুপ্রাণিত হচ্ছে। এর ফলে ব্যবস্থাপকগণ তাদেরকে যেভাবে কাজ করতে বলে তারা সেভাবেই কাজ করছে। কাজের ক্ষেত্রে কেউ অবাধ্য হচ্ছে না।তাই আমি মনে করি,ওষুধ কোম্পানিটি পারিশ্রমিকের নীতি মেনে চলার কারণে প্রতিষ্ঠানটি পরিচালনায় সমস্যা হচ্ছে না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঔষধ কোম্পানির যে নীতির কারণে পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে ন…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর