উদ্দীপকে মি. সোহানের দায়িত্ব পালন করতে যেয়ে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. সোহানের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হয়েছে।তা নিচে ব্যাখা করা হলোঃএকজন মাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে।আদেশের ঐক্য নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে।অর্থাৎ প্রত্যেক কর্মী শুধুমাত্র একজন নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে।ভুল ত্রুটি হলে তার কাছেই জবাবদিহি করবে।উদ্দীপকের মি. সোহান একটি ওষুধ কোম্পানির বিক্রয়কর্মী।প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক এবং বিক্রয় সুপারভাইজার একই সময়ে তাকে বিভিন্ন আদেশ প্রদানের ফলে তার পক্ষে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হচ্ছে। মি. সোহানের প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে সমস্যার মূল কারণ হচ্ছে প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতির অনুপস্থিতি।তাই বলা যায় মি. সোহানের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সোহানের দায়িত্ব পালন করতে যেয়ে ব্যবস্থাপনার কোন নীতি ল…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর