উদ্দীপকে মি. আলমের বাড়ি নির্মাণ প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. আলমের বাড়ি নির্মাণ প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা। যে পরিকল্পনা কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে।একটিমাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কোনো বিশেষ অবস্থা বা বিশেষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে মি. আলম সাভারে একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন।নির্মাণ কাজে তিনি 'ED [গণিত] কোম্পানির সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেন।'ED [গণিত] কোম্পানির সিমেন্ট সংগ্রহে সমস্যা হলে 'KD [গণিত] কোম্পানির সিমেন্ট দিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন।মি. আলমের এমন সিদ্ধান্ত একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়,উদ্দীপকের মি. আলমের বাড়ি নির্মাণ প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. আলমের বাড়ি নির্মাণ প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর