জনাব মওদুদ একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ,লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্ব আনুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য সর্বোচ্চ স্তরে নির্বাহীদের নিয়ে গঠিত স্তরকে উচ্চ স্তরে ব্যবস্থাপনা বলে। এই স্তরকে প্রশাসনিক স্তরও বলা হয়ে থাকে। প্রতিষ্ঠানে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ,প্রতিষ্ঠানের সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক,এই স্তরের অন্তর্গত। উচ্চস্তরে নির্বাহী বা ব্যবস্থাপকরা সাধারণত মানসিক ও বুদ্ধি ভিত্তিক কাজ বেশি মাত্রায় করে থাকেন।উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব মওদুদ তার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। এবং বাইরের প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় রক্ষা করেন। জনাব মওদুদ এর নীতি নির্ধারণের বিষয়টি দেখে আমরা বলতে পারি যে, জনাব মওদুদ একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক