উদ্দীপকে বর্ণিত সংগঠনটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তটি কি যৌক্তিক মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি তার কাঠামো পরিবর্তন করে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে রূপান্তর করতে চাই। নির্বাহী ও বিশেষজ্ঞ কর্মী নিয়ে গঠিত সংগঠনকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে।এই ধরনের সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মী থাকে একদল সরলরৈখিক নির্বাহী অন্য দল উপদেষ্টা কর্মী। পদস্থ কর্মীরা অন্য বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সমন্বয় সাধন করতে পারেন। এই ধরনের সংগঠনে ক্ষমতা ও দায়িত্বের বন্টন এবং আদেশ- নির্দেশনার গতি রেখা সুনির্দিষ্ট হয়। এরূপ সংগঠনের উপদেষ্টা কর্মী সমস্যা সমাধানে নির্বাহীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই, সাদমান সাহেব একজন নির্বাহী হওয়ায় তার সব কাজ একা করতে হয়। তাই তিনি সংগঠন কাঠামোটির কাঠামো পরিবর্তন করে কয়েকজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেন। সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর মধ্যে একজন নির্বাহীকে সব কাজ সম্পাদন করতে হয় না। ফলে যার যার দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট থাকে। যার ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকে। এবং একজন নির্বাহীর উপর সকল কাজে দায়িত্বভার এসে পড়ে না। তাই বলা যায় উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠনটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তটি কি যৌক্তিক ম…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর