উদ্দীপকে বর্ণিত NHL নামক প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত NHL নামক প্রতিষ্ঠান সংগঠন কাঠামো হলো সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে সরলরেখার মতো নিচের দিকে নেমে আসে। এক্ষেত্রে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্ট করে দিতে হয়। এই ধরনের প্রতিষ্ঠানের শুধুমাত্র একজন নির্বাহী থাকে। এতে প্রতিষ্ঠান পরিচালনার কাজ সহজ ও ব্যয় কম হয়। সরলরৈখিক সংগঠন কাঠামো স্বল্প পুজির প্রতিষ্ঠানের জন্য অধিক কার্যকর। উদ্দীপকে আমরা দেখতে পাই NHL কোম্পানিটি একটি নির্বাহী কেন্দ্রিক সংগঠন। এই প্রতিষ্ঠানে নির্বাহী সাদমান সাহেবকে সব কাজ একা করতে হয়। যেহেতু প্রতিষ্ঠানটিতে একজন নির্বাহী বিদ্যমান তাই আমরা বলতে পারি যে উদ্দীপকে NHL নামক প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো হলো সরলরৈখিক সংগঠন কাঠামো।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত NHL নামক প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো কীরূপ? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর