উত্তম পরিকল্পনা নমনীয়তা বৈশিষ্ট্যই নিপা অ্যাপারেলসের বর্তমানে কাঙ্খিত বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। পরিকল্পনা হলো ভবিষ্যতের কাজের অগ্রিম নকশা। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উত্তম পরিকল্পনার কোন বিকল্প নেই। একটি উত্তম পরিকল্পনায় কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যার মধ্যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, নিরবিচ্ছিন্নতা, ভবিষ্যৎ দিক নির্দেশনা, সহজবদ্ধতা, নমনীয়তা, বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন আনার সুযোগ রাখা কে নমনীয়তা বলে। যেকোনো পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে তাই এটি এমনভাবে প্রণয়ন করা উচিত যাতে প্রয়োজনীয় পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করা যায়। উদ্দীপকে নিপা অ্যাপারেলস পাঁচ বছরের জন্য ১০% বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণ করে। কিন্তু দ্বিতীয় বছরে করোনা মহামারীর কারণে কাঙ্খিত অগ্রগতি হয়নি। এই প্রেক্ষাপটে তাদের পরিকল্পনাটিকে পরিবর্তন করেছে। তাই বর্তমানে নিপা অ্যাপারেলস এর বিক্রয় হার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের ফলে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য পরিকল্পনার মধ্যে পরিবর্তন আনা হয়।উদ্দীপকে পরিবর্তিত পরিস্থিতির খাওয়ানোর জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর ফলে তারা তাদের বিক্রয় বৃদ্ধিতে সক্ষম হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের উত্তম পরিকল্পনা নমনীয়তা বৈশিষ্ট্যর ফলে। নিপা অ্যাপারেলস কাঙ্ক্ষিত মাত্রায় বিক্রয় বৃদ্ধি হয়েছে। ।