উদ্দীপকে বর্ণিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টাপ্রতি কত মিটার কাপড় উৎপাদন করতে হবে?
উত্তর: উদ্দীপকে বর্ণিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টা প্রতি ২০০ মিটার কাপড় উৎপাদন করতে হবে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান একটি নির্ধারিত ফল লাভের জন্য সমুদয় কর্মকান্ড পরিচালনা করে। সো লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তাই লক্ষ্য নামে পরিচিত। যদি কোন প্রতিষ্ঠান বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ের শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে। উদ্দীপকে জনাব সাগর একটি পোশাক শিল্পের মালিক। বর্তমান বছরে তিনি চার লক্ষ মিটার কাপড় সরবরাহের একটি ফরমায়েশ পান। তার কারখানাটির বার্ষিক কার্যদিবস ২৫০ দিন এবং দৈনিক আট ঘণ্টা কাজ চলবে। তাহলে ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টা প্রতি উৎপাদন করতে হবে (৪,০০,০০০÷ ২৫০ ÷ ৮)= ২০০ মিটার।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টাপ্রতি কত মিটার …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর