উদ্দীপকে বর্ণিত সুনির্দিষ্ট ব্যবস্থাপকীয় কাজটির বিশেষ একটি ধাপ বিবেচনা না করার রাবতা সিস্টার্সের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিকল্পনার বিকল্প উদ্ভাবন ধাপটি বিবেচনা না করায় রাবতা সিস্টার্স লি অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে। পরিকল্পনা প্রণয়নের আগে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্ভাব্য বিভিন্ন উপায় প্রস্তুত ও নির্ধারণ করার কাজকে বিকল্প উদ্ভাবন বলে। যত বেশি বিকল্প পদ্ধতি উদ্ভাবন বা শনাক্ত করা যাবে পরিকল্পনার নিখুঁত ও নির্ভুলভাবে প্রণয়ন করাও তত সহজ হবে। পরিকল্পনা প্রণেতাকে বিকল্প কার্যপদ্ধতি সমূহ যথাযথভাবে মূল্যায়ন করতে হয়। এক্ষেত্রে চিন্তা ভাবনা, বিশ্লেষণ করে বিকল্প পদ্ধতির কাজগুলোর কার্যকারিতা, সুবিধা, অসুবিধা ইত্যাদিও মূল্যায়ন করতে হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই রাবতা সিস্টার্স লিঃ ঢাকার পল্লবী ছাড়া অন্য কোন এলাকায় তাদের বুটিক খোলার জন্য বিবেচনায় নেইনি। ফলে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে তাদের টিকে থাকা মুশকিল হচ্ছে। এখানে তারা যদি অন্য কোন এলাকা এলাকায় বুটিক খোলার জন্য বিবেচনায় রাখত। তবে তারা সুষ্ঠুভাবে তাদের পরিচালনা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারতো। তাই বলা যায় যে রাবতা সিস্টার্স লিঃ তাদের পরিকল্পনায় বিকল্প উপায় নির্ধারণ ধাপটি বিবেচনাই রাখেনি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুনির্দিষ্ট ব্যবস্থাপকীয় কাজটির বিশেষ একটি ধাপ বিব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর