উদ্দীপকে প্রশিক্ষণের কোন পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশিক্ষণের কোচিং পদ্ধতির কথা বলা হয়েছে। একজন তত্ত্বাবধায়ক বা কোচের অধীনে নির্দিষ্ট কাজের পদ্ধতি ও কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করলে তাকে কোচিং পদ্ধতি বলে। এক্ষেত্রে কয়েকজন প্রশিক্ষণার্থীকে একই সময়ে নিবিড় পরিচর্যার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষনার্থী নির্দেশিত উপায়ে কাজ করেন। কোন ভুল হলে প্রশিক্ষক তাকে সাথে সাথে শুধরে দেন। অনেক বর্তমানে অনেক প্রতিষ্ঠানে কর্মীদের মান উন্নয়নের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। উদ্দীপকে আমরা দেখতে পাই, আইপিএস তৈরির কারখানাটিতে দুইজন নতুন কর্মী নিয়োগ দেওয়া হলে জনাব শরীফ ওই দুইজন কর্মীকে জনাব রাসেলের তত্ত্বাবধানে রেখে আইপিএস তৈরির খুঁটিনাটি বিষয়ে জ্ঞান লাভ করতে দেন। পরবর্তীতে দুইজন কর্মী আইপিএস তৈরিতে দক্ষ হয়ে ওঠে। এই থেকে আমরা বুঝতে পারি যে এখানে প্রশিক্ষণের পদ্ধতিটি হল কোচিং পদ্ধতি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশিক্ষণের কোন পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর