উদ্দীপকে পদোন্নতির যে ভিত্তিটি ব্যবহার করা হয়েছে তা কি যথার্থ? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে পদোন্নতি যে ভিত্তিতে ব্যবহার করা হয়েছে তা হলো যোগ্যতা ভিত্তিক পদোন্নতি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের মধ্যে একটি অন্যতম উৎস হলো পদন্নতি। কোন পদ খালি হলে নিচের পদ থেকে কাউকে উক্ত পদে নিয়োগ দেওয়া যায়। পদোন্নতির একটি ভিত্তি হল কর্মীর যোগ্যতা। যোগ্যতা ভিত্তিক পদোন্নতির ক্ষেত্রে, যে ব্যক্তি কর্ম ক্ষেত্রে অধিক যোগ্য ও অভিজ্ঞ তাকে পদোন্নতির জন্য বেশি উপযোগী মনে করা হয়। উদ্দীপকে আমরা দেখতে পায় জনাব রাসেল চাকরি ছেড়ে দিলে জনাব শরীফ তার স্থলে জনাব শিমুলকে নিয়োগ দেন। কারণ জনাব শিমুলের কাজের মান ভালো। যোগ্যতা ভিত্তিক পদোন্নতি দেওয়া হলে প্রতিষ্ঠানের জন্য অধিক যোগ্য কর্মী সংস্থান করা সম্ভব হয়। এতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে যার ফলে প্রতিষ্ঠানের গতিশীলতা ও বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পথ সুগম হয়। তাই জনাব শরীফ কর্তৃক জনাব শিমূলকে যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি দেওয়া অত্যন্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পদোন্নতির যে ভিত্তিটি ব্যবহার করা হয়েছে তা কি যথার্থ? মূল…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর