'সৃজনশীলতার বিকাশে BSB কোম্পানির জনাব বিচিত্রা সেন অনুসৃত নেতৃত্বের ধরনটি বিশেষ ভূমিকা রাখলেও দলীয় সংহতি রক্ষায় এটি তেমন কার্যকরী পদ্ধতি নয় - তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে BSB কোম্পানির কর্ণধার বিচিত্রা সেন লাগামহীন নেতৃত্ব অনুসরণ করেন। লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কর্ম বিমুখ থাকেন। তিনি কর্মীদের প্রতি সুনির্দিষ্টভাবে আদেশ নির্দেশ দেন না বা কাজে হস্তক্ষেপ করেন না। এক্ষেত্রে কর্মীরা নিজেদের ইচ্ছামত কাজ করে থাকেন। এরূপ নেতৃত্বে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দিয়ে নিজে দায়িত্ব এড়িয়ে চলেন। উক্ত লক্ষ্য বাস্তবায়নে তার প্রত্যক্ষ কোন ভূমিকা থাকে না। নেতার অবহেলা ও কর্মবিমুখতার কারণে এরূপ নেতৃত্বাধীন প্রতিষ্ঠানে প্রায় সময়ই বিশৃঙ্খলা বিরাজ করে। নেতা শুধু তার অনুসারীদের নেওয়া সিদ্ধান্তের অনুমতি দেন। নেতা কর্মীদের কাছ থেকে কোন জবাবদিহি আদায় করেন না। উদ্দীপকে আমরা দেখতে পাই BSB কোম্পানির কর্ণধার বিচিত্রা সেন কর্মীদের কাজে কোন পরামর্শ দেন না। কর্মীরাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। লাগামহীন নেতৃত্বের ফলে কোম্পানির মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করে। কোন ধরনের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় এ ধরনের নেতৃত্ব কোন ভূমিকা রাখে না। তাই বলা যায় সৃজনশীলতার বিকাশের জন্য লাগামহীন নেতৃত্ব কার্যকর হলেও দলীয় সংহতি রক্ষায় এটি তেমন কার্যকরী নয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'সৃজনশীলতার বিকাশে BSB কোম্পানির জনাব বিচিত্রা সেন অনুসৃত নেতৃত্বের…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর