স্বপ্নের ঠিকানা লি. প্রথমত নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: স্বপ্নের ঠিকানা লি. প্রথমত নিয়ন্ত্রণের আদর্শ মান নির্ধারণ পদক্ষেপ অনুসরণ করেছে। আদর্শ মান হল এমন একটি মানদন্ড যার আলোকে কাজের প্রকৃত ফলাফল পরিমাপ করা হয়। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো আদর্শ মান নির্ধারণ বা মানদণ্ড প্রতিষ্ঠা। এটি সংখ্যা, ওজন, আয়, ব্যয়, সময়, ঘন্টা, একক, পরিমাপ, গ্রেড বা আর্থিক মূল্যের ভিত্তিতে নির্ধারণ করা যেতে পারে। পরিকল্পনা বা আদর্শ মান ই হল নিয়ন্ত্রণের মূল ভিত্তি। এটি ছাড়া নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব হয় না। উদ্দীপকের স্বপ্নের ঠিকানা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। উন্নত মানের টি-শার্ট তৈরির জন্য তাদের যথেষ্ট সুনাম রয়েছে। চলতি সালে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে ৭ লক্ষ একক নির্ধারণ করে। এখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে নিয়ন্ত্রণের আদর্শ মান প্রতিষ্ঠার পদক্ষেপটি লক্ষ্য করা যায়। তাই বলা যায় স্বপ্নের ঠিকানা লি. প্রতিষ্ঠানটি প্রথমত নিয়ন্ত্রণের আদর্শ মান প্রতিষ্ঠা পদক্ষেপটি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
স্বপ্নের ঠিকানা লি. প্রথমত নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ অনুসরণ করেছে? ব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর