উদ্দীপকে পরিবর্তিত সংগঠন কাঠামোর ধরন চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পরবর্তীতে সংগঠন কাঠামোটি হলো ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। কার্যভিত্তিক ও প্রকল্প ভিত্তিক সংগঠনের সমন্বয়ে যে নতুন সংগঠন কাঠামো গড়ে তোলা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। এই ধরনের সংগঠনে কার্যাবস্থাপক ও পণ্য ব্যবস্থাপক এর কাজের মধ্যে নিয়মিতভাবে সমন্বয় করার প্রয়োজন হয়। উদ্দীপকে মিস্টার আলমের শিল্প প্রতিষ্ঠানে P,Q,R তিন ধরনের পণ্য প্রস্তুত হয়। আর P পন্যের চাহিদা বেশি হওয়ায় উৎপাদন ও বিক্রয় বিভাগ একটি পণ্য নিয়ে ব্যস্ত থাকে। তাই P পণ্যের নির্ভরশীলতা কমানো এবং Q,R পন্যের বিক্রয় প্রসারের লক্ষ্যে P,Q,R পণ্যের জন্য একজন করে ব্যবস্থাপক নিয়োগ দেয়। উৎপাদন ও বিক্রয় বিভাগ সহ পূর্বতন বিভাগ গুলো পন্য ব্যবস্থাপকের ফরমায়েশ ও প্রত্যাশা অনুযায়ী কার্যসম্পাদন এর নির্দেশ দেন। ম্যাট্রিক্স সংগঠনের সাধারণত দুই ধরনের ব্যবস্থাপক কার্যকর থাকে। কার্যিক ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক বা পণ্য ব্যবস্থাপক। প্রকল্প ব্যবস্থাপক পণ্যের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করেন। অন্যদিকে কার্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সকল কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা যাচাই-বাছাই করেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে আমরা দুই ধরনের ব্যবস্থাপক দেখতে পাই। দুই ধরনের ব্যবস্থাপকের সমন্বয়ে প্রকল্পের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার সম্ভব হবে। তাই আমরা বলতে পারি উদ্দীপকে মিস্টার আলমের সংগঠন কাঠামোর পরিবর্তন করে ম্যাট্রিক্স সংগঠন কাঠামো গঠন অত্যন্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পরিবর্তিত সংগঠন কাঠামোর ধরন চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর