জনাব রাফসান ক্ষমতার বিচারে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব রাফসান ক্ষমতার বিচারে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন। যে নেতৃত্বে নেতা ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নেন তাকে স্বৈরাচারী নেতৃত্ব বলে। এই ধরনের নেতৃত্বে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো কাছ থেকে পরামর্শ নেন না। নেতা তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয় ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। নেতাকর্মীদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আশা করেন। বিশেষ পরিস্থিতি যেমন দুর্ঘটনা, বিশৃঙ্খলা মোকাবেলার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উত্তম।কিন্তু দীর্ঘ মেয়াদে লক্ষ্য অর্জনের জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উপযোগী নয়। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব রাফসান তার কর্মীদের সামর্থ্যের উপর আস্থা রাখেন না। সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন না। এই পরামর্শ না নেওয়ার বিষয়টি থেকে আমরা বলতে পারি যে জনাব রাফসান ক্ষমতার বিচারে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রাফসান ক্ষমতার বিচারে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর