জনাব রাকিবকে প্রদত্ত প্রশিক্ষণটি কোন ধরনের কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি? উদ্দীপকের ভিত্তিতে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাকিব এর প্রদত্ত প্রশিক্ষণ টি হল শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। প্রতিষ্ঠানে নতুন কর্মীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারো তত্ত্বাবধানে রেখে হাতে কলমে কাজ শেখানোকে শিক্ষানবিশ পদ্ধতি বলে। এভাবে প্রশিক্ষণের ফলে কর্মীদের দক্ষতা সহজেই বৃদ্ধি পায়। তত্ত্বাবধান অনেক সহজ হয়। কর্মীরা প্রতিটা কাজ হাতে-কলমে শিখার ফলে তাদের মনোবলেরও উন্নয়ন হয়। তারা প্রতিষ্ঠানের দক্ষ জনশক্তি রুপে পরিণত হয়। প্রতিষ্ঠানের সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত হয়। অপচয় কম হয় এবং ব্যয় হ্রাস হয়। উদ্দীপকে জনাব রাকিব সুমাইয়া কসমেটিকস লি. এর বিক্রয় নির্বাহী পদের নিয়োগ লাভ করলে নিয়োগের পর ওই প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ নির্বাহী জনাব সুমনের অধীনে তাকে হাতে কলমে কাজ শেখানো হয়। এই হাতে কলমে কাজ শেখানোর দ্বারা আমরা বুঝতে পারি যে জনাব রাকিবের প্রশিক্ষণ পদ্ধতিটি হল শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রাকিবকে প্রদত্ত প্রশিক্ষণটি কোন ধরনের কাজের মাধ্যমে প্রশিক্ষণ …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর