আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে জনাব মানিক কর্তৃক কর্মী নিয়োগ প্রক্রিয়া মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব মানিক কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থকে নিজের স্বার্থ থেকে বড় করে দেখেছেন। একজন আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের দক্ষতা থাকতে হয়। যার মধ্যে অন্যতম হলো মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। একজন সফল ব্যবস্থাপককে তার ঊর্ধ্বতন ও অধস্তনদের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য দক্ষ থাকতে হয়। কর্মীদের নিয়ে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়ার জন্য তাদের আবেগ অনুভূতি মনোভাব ইচ্ছা অনুচ্ছেদ ইত্যাদিও বুঝতে হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই উৎপাদন ব্যবস্থাপনার পদ শূন্য হলে জনাব মানিক তার সদ্য পাশ করা সন্তানকে নিয়োগ না দিয়ে সহকারী উৎপাদন ব্যবস্থাপককে ঐ পদে পদোন্নতি দেন এবং নিজের সন্তানকে সহকারী উৎপাদন ব্যবস্থাপক পদে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেন। উৎপাদন ব্যবস্থাপক পদে সন্তানকে নিয়োগ না দেওয়ার ফলে তার মধ্যে আমরা মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা দেখতে পাই এবং বুঝতে পারি যে তিনি প্রতিষ্ঠানের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিয়েছেন। তাই বলা যায় যে জনাব মানিক একজন আদর্শ ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে জনাব মানিক কর্তৃক কর্মী নিয়োগ …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর