উদ্দীপকের মি. রেজাউলের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রেজাউল এর প্রতিষ্ঠানের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। কর্মী বা অধীনস্থদের মতামত না নিয়ে নেতা এককভাবে সিদ্ধান্ত নেন যে নেতৃত্বে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রভুত করে এককভাবে সিদ্ধান্ত নেন। তিনি কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। নেতাকর্মীদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আশা করেন। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয়-ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উত্তম হলেও বেশিরভাগ ক্ষেত্রে এরূপ নেতৃত্বে সদস্যদের মনোবল কমে যায়। সদস্য উউদ্ভুত সুবিধা ও অসুবিধা বিবেচনা করা হয় না। সদস্যদের সৃজনশীলতা বিকাশে সুযোগও অনেক কম থাকে। তাদের ভয়-ভীতি দেখানো ও ভুলের জন্য শাস্তি দেওয়া হয় বলে তারা হতাশায় ভোগে। এরূপ নেতৃত্বে সাধারণত কর্মী সন্তুষ্টি থাকে না। এই কারনে শ্রম ঘূর্ণায়মানতা বেড়ে যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই মি. রেজাউল সিদ্ধান্ত গ্রহনের সময় কারো সাথে পরামর্শ করেন না। তিনি নিজের ক্ষমতাও সামর্থ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এখানে কারো কাছ থেকে পরামর্শ না নেওয়া এবং নিজের ক্ষমতা ও সামর্থ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রেজাউলের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর