উদ্দীপকে জনাব কাউসার আলম প্রতিষ্ঠানে পিতৃসুলভ নেতৃত্ব অনুসরণ করেন। যে নেতৃত্বে নেতা সদস্যদের উপর বেশি কর্তব্য, কর্তৃত্ব পরায়ন হলেও পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে থাকেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতাকর্মীদের মনে শ্রদ্ধাবোধ জাগাতে চেষ্টা করেন। এরূপ নেতৃত্বে প্রকৃত ও ক্ষমতা নেতার হাতে কেন্দ্রীভূত থাকে। নেতা তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। তবে কর্মীদের স্নেহ মমতা দিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব কাউসার আলম কর্মীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। স্নেহ মমতা দিয়ে কাজ আদায় করে নেন। কোন কর্মী ভুল করলে তার সংশোধন করে দেন। মমতা দিয়ে কাজ আদায় করার। বিষয়টি থেকে আমরা বুঝতে পারি যে তার নেতৃত্বের ধারণা হলো পিতৃসুলভ নেতৃত্ব।