উদ্দীপকের মি. সাগর তাঁর বিভাগে কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সাগর তার বিভাগের মানবীয় ব্যবস্থাপকীয় দক্ষতা প্রয়োগ করেছেন। কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য যোগাযোগ প্রতিষ্ঠায় এবং প্রভাবিত ও অনুপ্রাণিত করা সামর্থকে মানবীয় সম্পর্কগত বা আন্তঃব্যক্তিক দক্ষতা বলা হয়। কর্মীদের দিয়ে সঠিকভাবে কাজ করে নেওয়ার জন্য তাদের আবেগ অনুভূতি মনোভাব ইচ্ছা-অনিচ্ছা বুঝতে হয়। এজন্য তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। মানবীয় সম্পর্ক উন্নয়নে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও কর্মী সহ সংগঠনের সাথে সম্পর্কিত পক্ষের সুসম্পর্ক সৃষ্টিতে পারদর্শী হতে হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব সাগর উৎপাদন বিভাগে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি বিভাগের কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠায় নিয়োজিত কর্মীদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে। এখানে তিনি প্রতিষ্ঠানের মানবসম্পদ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের সকল। সম্পদের সর্বোচ্চ নিশ্চিত করছেন। তাই আমরা বলতে পারি যে জনাব সাগর তার বিভাগে মানবীয়তা ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োগ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. সাগর তাঁর বিভাগে কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়ো…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর