'একজন প্রশাসক হিসেবে জনাব আলীমের মধ্যে ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘাটতি আছে' উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: একজন প্রশাসক হিসেবে জনাব আলীম এর মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার কিছু ঘাটতি রয়েছে। ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে প্রতিষ্ঠানের উপকরণ ও সম্পদের সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল অর্জনের সামর্থ্য কে বোঝায়। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সব উপাদান বিদ্যমান থাকলেও দক্ষ ব্যবস্থাপকের অভাবে সেগুলো সঠিকভাবে ব্যবহার করা যায় না। তাই একজন আদর্শ ব্যবস্থাপকের মধ্যে কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, ধারণাগত দক্ষতা, সমস্যা অনুধাবন দক্ষতা ইত্যাদি থাকা প্রয়োজন। উদ্দীপকে জনাব আলীম কর্মীদের কর্ম ঘন্টা বাড়ালেও তাদের মজুরি বাড়াননি । ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এখানে কর্ম ঘন্টা বাড়লেও মজুরি না বাড়ানোর ফলে জনাব আলীমের মানবীয় দক্ষতা, ধারণাগত দক্ষতা ও সমস্যা অনুধাবনের দক্ষতার ঘাটতি দেখতে পায়। তাই বলা যায় একজন প্রশাসক হিসেবে জনাব আলীমের মধ্যে ব্যবস্থাপকের কিছু ঘাটতি রয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'একজন প্রশাসক হিসেবে জনাব আলীমের মধ্যে ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর