উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের পূর্বে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ নিয়োগে কর্মী নিয়োগের পূর্বে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল। প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ তৈরি করে প্রতিটি বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীকে দেওয়া হয় যে সংগঠন পদ্ধতিতে তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনে বিশেষজ্ঞ কর্মীদের উপদেষ্টা না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে বিশেষজ্ঞ কর্মী সার্বিক দায়িত্বে থাকায় প্রাতিষ্ঠানিক কাজ দক্ষতার সাথে দ্রুত সম্পন্ন হয়ে থাকে। এরূপ সংগঠন কে প্রতিটি বিভাগকে অন্যান্য বিভাগের সাথে কাজ করতে হয় ফলে বিভাগ গুলোর কর্মীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ হয়। কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট থাকলে কর্মীদের কাজে উৎসাহ পান। এরূপ সংগঠনে বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মীদের যোগ্যতার উপর ভিত্তি করে দায়িত্ব দেওয়া হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব কামালের প্রতিষ্ঠানে কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করার দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের উপর ন্যস্ত করেন। এই থেকে বোঝা যায় যে, তাদের প্রতিষ্ঠানের কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের পূর্বে কোন ধরনের সং…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর