উদ্দীপকের প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কর্মী নিয়োগের ফলে সংগঠন কাঠামোতে যে পরিবর্তন হয়েছে তা চিহ্নিত কর এবং পরিবর্তনের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের ফলে প্রতিষ্ঠানটি সংগঠন কাঠামো পরিবর্তিত হয়ে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে পরিণত হয়েছে। নির্বাহী ও বিশেষজ্ঞ কর্মী নিয়ে গঠিত সংগঠনকে সরলরৈখিক ও পদস্থ সংগঠন বলে এই ধরনের সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মী থাকে একদল সরলরৈখিক নির্বাহী অন্য দল উপদেষ্টা কর্মী। পদস্থ কর্মীরা অন্য বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সমন্বয় সাধন করতে পারেন। এই ধরনের সংগঠনে ক্ষমতা ও দায়িত্বের বন্টন এবং আদেশ-কর্তৃত্ব নির্দেশনার গতি রেখা সুনির্দিষ্ট হয়। এরূপ সংগঠনের উপদেষ্টা কর্মী সমস্যা সমাধানে নির্বাহীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব কামাল এর প্রতিষ্ঠানে বর্তমানে উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে তাকে সহায়তা করার জন্য একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেন। জনাব কামাল এর প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের ফলে তারা বিভিন্ন সমস্যার সমাধানে নির্বাহীকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে এতে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজার ও সম্প্রসারণ হবে। তাই আমরা বলতে পারি উদ্দীপকের প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের ফলে সংগঠন কাঠামোতে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন অত্যন্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কর্মী নিয়োগের ফলে সংগঠন কাঠামোতে যে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর