'উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পিছনে মি. সাগরের ব্যবস্থাপকীয় গুণাবলির বিভিন্ন দিক ফুটে উঠেছে' বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পেছনে জনাব সাগরের ব্যবস্থাপকীয় গুণাবলীর বিভিন্ন দিক ফুটে উঠেছে। প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা প্রবৃদ্ধি ও উন্নয়ন অনেকাংশে দক্ষ ব্যবস্থাপকের উপর নির্ভর করে। ব্যবস্থাপককে পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলা করে প্রাতিষ্ঠানে কাজ করতে হয়। তাই দক্ষতা ও সফলতার সাথে এসব কাজ করতে হলে তাকে কতগুলো বিশেষ গুণ থাকতে হয়। সেগুলো হলো সাংগঠনিক জ্ঞান, ব্যবস্থাপকীয় জ্ঞান,দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি। উদ্দীপকের জনাব সাগর উৎপাদন ব্যবস্থাপক পদে কর্মরত তিনি বিভাগের কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তাছাড়া প্রতিষ্ঠানের সম্পদ ও শ্রমে যথাযথ ব্যবহার ও অপচয় কমানোর লক্ষ্যে কর্মীদের কাজ নির্দিষ্ট করে দিয়েছেন। এজন্য কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য অর্জনের জন্য। কাজ করছে। উদ্দীপকে জনাব সাগর এর মধ্যে সাংগঠনিক দক্ষতা, ব্যবস্থাপকীয় দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি গুণাবলী বলে দেখা যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পিছনে মি. সাগরের ব্যবস্থাপকীয় গুণাবল…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর