তুমি কি মনে কর, নিয়োজিত কর্মী ও শ্রমিক সংঘের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নিয়োজিত কর্মী ও শ্রমিক সংঘ এর সুপারিশের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক। প্রতিষ্ঠানও কর্মরত কর্মীদের মধ্য থেকে তা বা তাদের মাধ্যমে বা তাদের পরিচয় কর্মী সংগ্রহ করা অভ্যন্তরীণ উৎস বলে। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের মধ্যে অন্যতম দুটি উৎস হলো সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ ও শ্রমিক সংঘের সুপারিশ। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে যোগ্য কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করে। ফলে কর্মীদের কর্মদক্ষতা বাড়ে। এছাড়া অভ্যন্তরীণ উৎস এর মাধ্যমে কর্মী সংগ্রহ করলে তাদের মধ্যে মনোবল বৃদ্ধি পায়। এছাড়া প্রতিষ্ঠানের ব্যয় ও হ্রাস পায়। কাজের স্বাভাবিকতা রক্ষা পায়। উদ্দীপকে আমরা দেখতে পাই। লিবরা লিমিটেড কোম্পানির বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ দিলে পুরাতন কর্মীদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই প্রতিষ্ঠানটি এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী ও শ্রমিক সংঘের সুপারিশের ভিত্তিতে ১৪ জন কর্মীকে পদোন্নতি দেয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ উৎস থেকে যদি কর্মী সংগ্রহ করে তবে তাদের প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে। প্রতিষ্ঠানে কাজের স্বাভাবিকতা রক্ষা পাবে। কর্মীদের মধ্যে দক্ষতাভিত্তিক মনোভাব থাকবে। তাই বলা যায় নিয়োজিত কর্মী ও শ্রমিক সঙ্গে সুপারিশের ভিত্তিতে পদোন্নতি এর সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, নিয়োজিত কর্মী ও শ্রমিক সংঘের সুপারিশের ভিত্তিতে পদো…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর