উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন। প্রতিষ্ঠানের বাইরের কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। কর্মীসংগ্রহের বাহ্যিক উৎসের মধ্যে অন্যতম একটি উৎস হল বিজ্ঞপ্তি। বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি কর্মী সংগ্রহের সবচেয়ে সহজ ও সর্বাধিক প্রচলিত পদ্ধতি। পোস্টার, ব্যানার, দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার সম্পাদিত জব সাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মাধ্যমে অল্প সময়ে বিপুল সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই লিবরা লিমিটেড কোম্পানি কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিছু সংখ্যক যোগ্য কর্মী নিয়োগ দেয়। এখানে প্রতিষ্ঠানটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি থেকে আমরা বুঝতে পারি যে তারা কর্মী সংগ্রহের জন্য বাহ্যিক উৎস ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে? ব্যা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর