'পদোন্নতির পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে বিদ্যমান সমস্যা দূর করা সম্ভব' তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: তাহসিন ফ্যাশন লিমিটেড এর পদোন্নতির পদ্ধতি পরিবর্তন করে যোগ্যতা ও জ্যেষ্ঠতা উভয় এর ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত। জ্যেষ্ঠতা বা যোগ্যতা কিংবা মেধাকে পদোন্নতির একমাত্র চাবিকাঠি বিবেচনা করা হলো ব্যবস্থাপনা কে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই কর্মীদের পদোন্নতির ব্যাপারে ব্যবস্থাপনা বা কর্তৃপক্ষ যোগ্যতা ও জোষ্ঠ্যতা উভয় বিবেচনা করে কর্মীদের পদোন্নতি দিয়ে থাকেলে একে জোষ্ঠ্যতা ও যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি নামে পরিচিত। এই পদ্ধতিতে যোগ্যতার পাশাপাশি জ্যেষ্ঠতাকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ফলে পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের প্রতি সুবিচার করা সম্ভব হয়। এতে পুরনো কর্মীদের যেমন ধরে রাখা যায় তেমনি যোগ্যতা সম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই তাহসিন ফ্যাশন লিমিটেড তার ভিত্তিতে পদোন্নতি দিয়ে থাকে। কিন্তু এই ধরনের। পদোন্নতির ফলে অধিকতর যোগ্য ও দক্ষ কর্মীদের মধ্যে হতাশা লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠতা ও যোগ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হলে পুরাতন কর্মীরা যেমন সন্তুষ্ট থাকবে। তেমনি প্রতিষ্ঠানের জন্য যোগ্যতা সম্পন্ন কর্মীও সংস্থান করা সম্ভব হবে। তাই আমরা বলতে পারি তাহসিন ফ্যাশন লিমিটেড এ পদোন্নতির পদ্ধতির পরিবর্তন করে জ্যেষ্ঠতা ও যোগ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'পদোন্নতির পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে বিদ্যমান সমস্যা দূর করা সম্ভব'…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর