উদ্দীপকে লক্ষ্যমাত্রা দুই মাসের মধ্যে অর্জন মেয়াদ ভিত্তিতে স্বল্প মেয়াদী পরিকল্পনা।
প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য এক বছর বা তার কম সময়ের জন্য স্বল্প মেয়াদী পরিকল্পনা তৈরি করা হয়। সাপ্তাহিক, মাসিক, বার্ষিক পরিকল্পনা স্বল্প মেয়াদে পরিকল্পনার অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানে বিভাগীয় ও উপ-বিভাগীয় পর্যায়ে যেসব পরিকল্পনা নেওয়া হয় তাও স্বল্পমেয়াদী পরিকল্পনা। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে স্বল্পমেয়াদী পরিকল্পনা সহায়ক ভূমিকা পালন করে।
উদ্দীপকে মিতা গার্মেন্টস এক লক্ষ একক পোশাক দুই মাসের মধ্যে সরবরাহের ফরমায়েশ পায়। এখানে দুই মাসের মধ্যে ফরমায়েশের সরবরাহের বিষয়টি সময় থেকে আমরা বুঝতে পারি, এটি একটি স্বল্প মেয়াদী পরিকল্পনা।